সবাইকে বিনীত আমন্ত্রণ বন্ধুরা, যাঁর কন্ঠ ও কলম একই সঙ্গে ভালো লাগার আবেশে আবিষ্ট করে রাখে আমার মতোই আরও অনেক কে.. সেই পরম প্রিয় বন্ধু দীধিতি কে যদি পাই মুখোমুখি আলাপচারিতায়.. তা যে কতো আনন্দের... সেই আনন্দের পরশ পেতে আপনারাও আসুন না.. আমাদের সঙ্গে আগামী শনি বার...
সতু বুড়ি এখনো ভোরের আলো সেভাবে ফোটেনি। সতু বুড়ির উনুনে ভাতের জল চড়ে গেছে। একপাশে ট্যাবড়ানো থালায় কোটা রয়েছে নানান রকমের সব্জি। সতু বুড়ির নিজের লোক বলতে রয়েছে বছর পনের- ষোলোর একটা মেয়ে। ওর নাম মালতী। সমস্ত শক্তি দিয়ে আগলে রাখতে হয় তাকে। বস্তির উঠতি ছোঁড়া গুলো শিয়াল কুকুরের মতো হা করে থাকে ওর দিকে দিন রাত। # সতু বুড়ি #বাংলা গল্প #bengali audio story
Comments
Post a Comment