তরুণ তরুণী — অভিমন্যু আর ইফিগেনিয়ার এক অলৌকিক সংলাপ (নতুন বাংলা শ্রুতিনাটক)
দুই ভিন্ন পুরাণ, একটাই পরিণতি কল্পনা করুন — একটা নির্জন, রহস্যময় সমুদ্রতট। সেখানে দাঁড়িয়ে দুজন তরুণ-তরুণী। কেউ জানে না তারা কীভাবে এখানে এলো, কেনই বা এলো। ধীরে ধীরে, কথায় কথায়, উঠে আসে এক ভয়ংকর সত্য — তারা দুজনেই মৃত। আর তাদের মৃত্যুর গল্প যেন আশ্চর্যভাবে একে অপরের প্রতিচ্ছবি। একজন অভিমন্যু — মহাভারতের সেই কিশোর যোদ্ধা, যে অন্যদের যুদ্ধের দায় নিজের কাঁধে তুলে নিয়ে চক্রব্যূহে প্রাণ দিয়েছিল। আরেকজন ইফিগেনিয়া — গ্রিক পুরাণের রাজকন্যা, যাকে তাঁর নিজের পিতা আগামেমনন ট্রয় যুদ্ধযাত্রার আগে দেবী আর্তেমিসের উদ্দেশ্যে বলি দিয়েছিলেন। দুটি সম্পূর্ণ ভিন্ন সভ্যতা, দুটি ভিন্ন মহাকাব্য থেকে উঠে আসা এই দুই চরিত্র যখন একে অপরের গল্প শোনে, তখন বোঝা যায় — কর্তব্য, আনুগত্য আর আত্মত্যাগের নামে তরুণ প্রাণ বলি হওয়ার গল্প বোধহয় সব সংস্কৃতিতেই একরকম। নাটক ও কণ্ঠাভিনয় বাংলা সাহিত্যিক শিশির কুমার দাসের লেখা এই অনবদ্য নাটক অবলম্বনে তৈরি হয়েছে সম্পূর্ণ অডিও নাট্য "তরুণ তরুণী" । 🎙️ কণ্ঠাভিনয়েঃ ইফিগেনিয়া — শাঁওলী মজুমদার অভিমন্যু — কৌশিক মজুমদার সম্পূর্ণ নাটকটি শুনুন নিচে...